বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শুধু আলেমদের জন্য ইংরেজি ভাষার উপর বিশেষ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তরুণ আলেম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুনামধন্য শিক্ষার্থী মাওলানা যুবায়ের আহমাদের পরিচালনায় শুধুমাত্র আলেমদের জন্য ইংরেজি ভাষার উপর বিশেষ কোর্স শুরু হয়েছে।

আন্তর্জাতিক ভাষা ইংরেজি। দেশের বাইরে মত-বিনিময়ের প্রধাণ যোগাযোগ মাধ্যম। ইংরেজিকে সার্বজনীন ভাষা বললেও অত্যুক্তি হবে না। অথচ ইংরেজিতে আমরা অনেক পিছিয়ে। ইংরেজি দেখলেই আঁতকে উঠি। কেটে পড়ার চেষ্টায় থাকি।

আলেমরা হলেন জাতির কাণ্ডারি। তাঁরা সকল শ্রেণির মানুষের সংশোধনে অগ্রণী ভূমিকা রাখেন। তাই ইংরেজি শেখাও তাঁদের জন্য একটু বেশী গুরুত্বের দাবী রাখে। ইংরেজিতেও তাঁদেরকে দক্ষ বানাতে ইসলামি আক্বিদা সংরক্ষণ পরিষদ নিয়ে এসেছে তাঁদের জন্য ইংরেজির উপর এক ব্যতিক্রমধর্মী কোর্স। যা তাঁদের দাওয়াতি ময়দানকে আরো সুগম করবে।

কোর্সটি হবে সম্পূর্ণ নাহু সরফের আদলে। পরিচালনা করবেন বিশিষ্ট আলেম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুনামধন্য শিক্ষার্থী মাওলানা যুবায়ের আহমাদ।

ইসলামি আক্বিদা সংরক্ষণ পরিষদের কর্ণধার মুফতী রিজওয়ান রফিকী আমাদেরকে এ তথ্যগুলো নিশ্চিত করেন। তিনি আরো জানান, সপ্তাহে দুইদিন প্রতি শনিবার ও বুধবার রাত ৯ টায় ক্লাস হবে। সম্পূর্ণ কোর্সটি হবে জুম অ্যাপের মাধ্যমে। কোর্স ফি: মাত্র এক হাজার টাকা।

কোর্সটিকে অংশগ্রহণ করার জন্য নিম্নোক্ত লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে। ক্লিক করুন । প্রয়োজনে নিম্নোক্ত নম্বরে কন্টাক্ট করা যেতে পারে অথবা হোয়াটসঅ্যাপ-ম্যাসেজ করা যেতে পারে। 01757-839148।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ