বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাংলাদেশে ফ্লাইট চালুর প্রস্তাব ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশসহ পাঁচ দেশের সাথে এয়ার বাবল ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হারদিপ সিং পুরি এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

করোনায় বিকল বিমান খাত সচল করতে সম্প্রতি অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুরসহ ১৩ দেশের সাথে ফ্লাইট পরিচালনার আলোচনা চালাচ্ছে ভারত। দেশটি এর আগে জুলাই থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাত; এই ছয় দেশের সঙ্গে এমন ফ্লাইট চালু করে।

মহামারি করোনার সংক্রমণ রোধে গত ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ। দেশটির বিমান পরিবহন মন্ত্রী হারদিপ সিং পুরি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আলাপ সামনের দিকে এগিয়ে নিচ্ছি এবং নতুন করে আরও ১৩টি দেশের সাথে বিমান চলাচলের পরিকল্পনা চলছে।

তিনি জানান ফ্লাইট চালুর ব্যাপারে আলোচনা চলমান আছে এমন দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, বাহরাইন, ইসরায়েল, কেনিয়া, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড।

এর বাইরে যদি কোনো দেশ এরকম দ্বি-পাক্ষিক ফ্লাইট পরিচালনা করতে চায় তাহলে ভারত সেটি বিবেচনা করবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আটকে থাকা প্রত্যেক ভারতীয় নাগরিককে দেশে ফেরানোই আমাদের প্রধান প্রচেষ্টা, কোনো ভারতীয় যেন এ থেকে বাদ না পড়ে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ