বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে রাবেতাতুল ওয়ায়েজীন এর ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জে বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজীন এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ চারিগ্রাম (বড়াটিয়া) গ্ৰামে এই ত্রাণ বিতরণ করা হয়।

বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্ৰস্ত ১৫০ পরিবারকে ১৮ কেজি ওজনের একটি করে প্যাকেজ দেওয়া হয়। যাতে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ ডাল, ১ কেজি লবন ও ১ লিটার সয়াবিন তেল।

ত্রাণ-বিতরণ পরবর্তী বক্তব্যে রাবেতার উপদেষ্টা মামুনুল হক বলেন, রাবেতা সবসময় দুর্যোগকবলিত ও অসহায় মানুষদের পাশে থাকে। করোনা মহামারিতেও রাবেতা কর্মহীন অস্বচ্ছল আলেমদের পাশে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতায় এবার বন্যার্তদের মাঝে এটাই রাবেতার প্রথম উদ্যোগ। এরপরও সারা বাংলাদেশে সাহায্য কার্যক্রম চলবে। তিনি বলেন, আগামী রবিবার উত্তরবঙ্গে ১০০০ পরিবারকে ত্রাণ দেওয়া হবে।

ত্রাণ বিতরণ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ এর সভাপতি মুফতি আব্দুল বাসেত, উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বক্তা রাফি বিন মুনির, উত্তরার গাউসুল আজম মসজিদের ইমাম ও খতিব জুনায়েদ আনসারী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ