বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোববার থেকে বসুন্ধরা মাদরাসায় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরার ভর্তি কার্যক্রম ২৩ আগস্ট (রোববার) থেকে শুরু হবে। মাদরাসার মুহতামিম মুফতি আরশাদ রহমানীর সাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে জানানো হয়েছে, আগামী ২৩ আগস্ট সকাল ৯টা থেকে মারকাযের সকল বিভাগের পুরাতন ছাত্রদের ভর্তি শুরু হবে। ২৫ আগস্ট সকাল ৯টা থেকে নতুন ছাত্রদের ভর্তি শুরু হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের নিজের আইডি এবং বাবার আইডি কার্ড-এর ফটোকপি জমা করতে হবে বলেও ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনার এই সঙ্কটপূর্ণ সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মাদরাসায় আসা এবং নিয়ম মেনে মাদরাসায় ভর্তি হওয়ার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা মাদরাসার মুফতি আরশাদ রহমানী। সেই সাথে তিনি করোনা থেকে মুক্তি পেতে আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ