বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খুলে দেয়া হলো বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেলগুলো খুলে দেয়া হয়েছে। আজ শুক্রবার থেকে কেন্দ্রগুলো আগের মতোই খোলা থাকবে। তবে মানতে হবে নির্দিষ্ট শর্ত ও স্বাস্থ্যবিধি।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘ পাঁচ মাস পর বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো শর্তসাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। এসব পর্যটনকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। আশা করছি পর্যটকরা নিরাপদে বেড়াতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস মনিটরিং কমিটি একটি জরুরি বৈঠকের আয়োজন করে। সেখানে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী এক গণবিজ্ঞপ্তি দিয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার কথা জানানা হয়। একই সঙ্গে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল খোলার কথা বলা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মুহা. শামীম হোসেন বলেন, ‘পর্যটন শিল্পনির্ভর প্রতিটি সেক্টরের জন্য আলাদা আলাদা শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্ত সংশ্লিষ্টদের অবশ্যই মেনে চলতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। অন্যথায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ