বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আসরের নামাজের সিজদায় কলেজছাত্র ইভানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসরের নামাজের সিজদায় কলেজছাত্র ইভান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।

দাগনভূঞার দেবরামপুর গ্রামের চাকলাদারবাড়ির ইভান (২২) মোহাম্মদ আলী জামে মসজিদে আসরের সময় ইন্তেকাল করেন। মসজিদের ইমাম মাওলানা শাফায়াত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদা থেকে ওঠে বসতে পারেননি হোসনে মোবারক ইভান। গোঙানির শব্দ শুনে সালাম ফিরিয়ে দেখি ইভান মসজিদে লুটিয়ে পড়ে আছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ইভান নেই। মৃতদেহ ফিরিয়ে আনা হয় উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুরে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা আবুল হাসেমের কবরের পাশেই দাফন করা হয় ইভানকে।

ইভান দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বলেন, শব্দ শুনে আমরা মনে করেছি, হয়তো বয়স্ক কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ইভানকে দেখে সবাই হতবিহ্বল হয়ে পড়েন।

জানা যায়, ইভান এ মসজিদে নিয়মিত নামাজ পড়তেন। মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তা আবদুল কুদ্দুছ তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার মতে, ইভান শান্ত, ভদ্র, মেধাবী ও ধার্মিক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা আবুল হাসেমের কবরের পাশেই দাফন করা হয় ইভানকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ