বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মেজর সিনহাকে মাত্র দুই মিনিটেই হত্যা করা হয়: র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড মাত্র দুই মিনিটের মধ্যে সংগঠিত হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার।

শুক্রবার (২১ আগস্ট) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে ঘটনাস্থল পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, মেজর সিনহা মোহাম্মদকে গুলি করার ঘটনা দুই মিনিটের মধ্যেই ঘটে। এমন কি হয়েছিল যে এক বা দুই মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটে গেল- সেজন্য চেকপোস্টের প্রত্যেকটা পয়েন্ট এবং ব্যারিকেড থেকে ব্যারিকেডের দূরত্ব, এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সাথে দূরত্ব সরেজমিনে মাপা হবে। এরপর একটা ধারণা তৈরি হবে।

তিনি বলেন, এই এক-দুই মিনিটের মধ্যে প্রত্যেকটা গাড়ি চেক করা, পরিচয় জানতে চাওয়া এবং কোন অবস্থার পরিপ্রক্ষিতে গুলিটা হয়েছিল। এই ঘটনা বের করতে হলে প্রত্যেকটা সেকেন্ডকে বিশ্লেষণ করতে হবে।

এদিকে মামলার প্রধান তিন আমামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে মেজর সিনহা নিহত হওয়ার ঘটনাস্থল কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর এলাকায় সেই চেকপোস্টে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তের স্বার্থেই তাদেরকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ