বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

২ বছরের মধ্যে পৃথিবী থেকে করোনা দূর হবে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, আমরা আশা করছি দুই বছরের কম সময়ের মধ্যে করোনাকে দূর করতে পারব। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গ্লোবালাইজেশন, নৈকট্য ও এক দেশের সঙ্গে অন্য দেশের দ্রুততম যোগাযোগ ব্যবস্থার কারণেই বিদ্যুৎ গতিতে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। স্প্যানিশ ফ্লু’র সময় এমনটা ছিল না। তবে বিশ্বের কাছে এখন আগের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে।

তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, সহজভল্য যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তার ওপর ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। সুতরাং আশা করছি স্প্যানিশ ফ্লু’র চেয়ে কম সময়ে বিশ্বকে করোনা ভাইরাস মুক্ত করতে পারব।

উল্লেখ্য, করোনা ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ২ হাজার ৯৫৯ জন। অন্যদিকে স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল ৫ কোটি মানুষ। আক্রান্ত হয়েছিল প্রায় ৫০ কোটি। এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মহামারির প্রকোপ কবে নাগাদ শেষ হবে এ সংক্রান্ত সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করলেও এবারই প্রথমবারের মতো সুখবর দিল সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ