বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রামেকে সাংবাদিক ঢুকতে না দেয়ায় ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ বছর ধরে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি। পাঁচ বছর ধরে রাজশাহী মেডিক্যালে সাংবাদিকদের ঢুকতে না দেয়ায় ক্ষমা চাইলেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর এবিএম খোরশেদ আলম।

আজ রোববার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে দুঃখ প্রকাশ করেন তিনি।

মিডিয়াকে দূরে রেখে কোনও কাজ করা যায় না উল্লেখ করে মহাপরিচালক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫বছর ধরে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয় না, এই অভিযোগ শুনলাম। এজন্য যদি আমি দায়ী হয়ে থাকি- তাহলে আপনাদের (সাংবাদিকদের) কাছে আমি দুঃখিত এবং ক্ষমা চাই। মিডিয়াকে দুরে রেখে কোনো কাজ সম্পন্ন করা যাবে না।

দেশের মিডিয়া অনেক শক্তিশালী মাধ্যম। সাংবাদিকরা সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন তুলে না ধরলে জনগণ জানবে না। আমরা যতই তুলে ধরিনা কেন, তা জনগণ বিশ্বাস করবে না। আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অনুরোধ করবো, আপনি মিডিয়ার সঙ্গে থাকেন। তাদের কাজ করতে সহযোগিতা করেন। আপনাকে অনুরোধ করে গেলাম, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

এ সময় হাসপাতালের পরিচালককে গণমাধ্যমের পাশে থাকার অনুরোধও করেন তিনি। করোনা চিকিৎসায় ঢাকার অনেক হাসপাতালের চেয়ে রাজশাহী মেডিক্যাল ভালো করেছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ