বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় আক্রান্ত ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।

তিনি বলেন, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট সংসদ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

“পরীক্ষা-নীরিক্ষা শেষে রোববার সন্ধ্যায় দিনাজপুর থেকে প্রাপ্ত ফলাফলে সাংসদ দবিরুল ইসলাম কোভিড-১৯ শনাক্ত হয়।”

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে এই সংসদ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন জানিয়ে সিভিল সার্জন আরও বলেন, কোভিড-১৯ শনাক্তের পর এই সংসদ সদস্য বাড়িতে অবস্থান করছেন। সেখানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। কারও কোনো উপসর্গ নেই বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ