শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

ফরিদপুরে ২১টি গুলিসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে ২১টি দোনলা বন্দুকেরগুলিসহ এক আওয়ামী লীগ নেতা বাদশা মন্ডল (৬২) কে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চরবালুধুম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চরবালুধুম এলাকার মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে। বাদশা মন্ডল ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. রাজ্জাক মোল্লা।

ফরিদপুর ডিবি পুলিশ সূত্র জানায়, বাদশা মন্ডল তার বাড়িতে মাদকের আসর বসিয়েছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ২১টি দোনলা বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

বাদশা মন্ডল দাবি করে বলেন, আগে তার একটি দোনলা বন্দুক ছিল। ওই বন্দুকের লাইসেন্স গত বছর সেপ্টেম্বর মাসে বাতিল করে জেলা প্রশাসন। তখন ওই বন্দুকের সাথে তিনি গুলি জমা দেননি।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, লাইসেন্স বাতিল হওয়ার পর বন্দুকের সাথে সাথে তিনি গুলি জমা না দিয়ে আইনত অপরাধ করেছেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীনূর রহমান বলেন, রোববার বিকেলে তার সাত দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত আগামী মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে বাদশা মন্ডলকে জেল হাজতে পাঠিয়ে দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ