বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

৬ শর্তে খুলছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বেশ কয়েকটি শর্তে আগামী ২৮ আগস্ট থেকে খুলছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে শর্তের মধ্যে পর্যটনকেন্দ্রে প্রবেশের আগে মাস্ক পরিধান, স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে প্রবেশ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পর্যটন কর্পোরেশনের স্বাস্থ্যবিধি মেনে চলা অন্যতম।

করোনাতে গত দুই দশকে গড়ে ওঠা খাগড়াছড়ির পর্যটন সবচে কঠিন সময় মোকাবিলা করছে। গত পাঁচ মাসেরও অধিক সময় ধরে খাগড়াছড়ির আলুটিলা গুহা, রিছাং ঝরনা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক পুরোপুরি বন্ধ ছিল। পর্যটকশূন্য হওয়ায় টানা আর্থিক ক্ষতির মুখে এই খাত। পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার কারণে এই খাতের সাথে যুক্তদের নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে।

পার্বত্য সবশেষ জেলা হিসেবে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। এর আগে রাঙ্গামাটি ও বান্দরবানের পর্যটন স্পটগুলো শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ