বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মরেনি শুনে সিনহার বুকে লাথি মারেন প্রদীপ: লিয়াকত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরেনি শুনে বুকের বাম পাশে লাথি মারেন এবং গলায় পা দিয়ে ধরেন ওসি প্রদীপ। ইন্সপেক্টর লিয়াকত এবং এসআই নন্দদুলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য।

ইন্সপেক্টর লিয়াকত জানিয়েছেন, ওসি প্রদীপ তাকে আগেই বলে দিয়েছিলেন, এই এলাকায় একটি দল ছবি তোলার নাম করে মাদক পাচার করছে। তাদেরকে দেখামাত্রই যেন শেষ করে দেওয়া হয়। কথামতো শামলাপুর চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন লিয়াকত ও নন্দদুলাল। সিনহার গাড়ি চেকপোস্টে আসলে নন্দদুলাল থামানোর কাজটি করেন।

মেজর সিনহা যখন গাড়ি থেকে নামছেন তখন মুহূর্তকাল দেরি না করে তাকে ৪ রাউন্ড করে গুলি করেন লিয়াকত। তবে তখনও সিনহা মারা যাননি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন ওসি প্রদীপ। রক্তাক্ত সিনহা তখনও মাটিতে পড়ে আছেন। ওসি প্রদীপ, লিয়াকতকে জিজ্ঞাসা করেন, মরে গেছে কিনা। জবাবে ‘না’ বলেন লিয়াকত। এরপর ‘প্রায় মৃত’ সিনহার বুকে একের পর এক লাথি মারতে থাকেন প্রদীপ।

লিয়াকত আরও জানান, এক পর্যায়ে গলায় পা দিয়ে চেপে ধরেন প্রদীপ। এর মধ্যেই শেষবারের মতো অস্ফূট স্বরে কয়েকবার পানি চেয়েছিলেন মেজর সিনহা। তবে তাকে পানি দেওয়া হয়নি। গলায় চাপা দিয়েই তার মৃত্যু নিশ্চিত করে প্রদীপ। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত হলে উল্লাস করতে থাকে ওসি প্রদীপ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর বাদী হয়ে টেকনাফ থানায় দু’টি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ।

এ মামলায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ