শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত

নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, মসজিদ ও মাদ্রাসা আমাদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জীবনযাত্রার মানোন্নয়নে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ত্রিমোহনী হাজিবাড়ি জামে মসজিদ ও মাদ্রাসা এবং পানির পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নেয়ামত আলী। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ত্রিমোহনী হাজিবাড়িতে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং পানির পাম্প স্থাপনের এই উদ্যোগ এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। 

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। 

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মসজিদ ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন, এলাকার মানুষের কল্যাণ এবং পানির পাম্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পানির সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ দোয়া করা হয়।  

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ