শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি

জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ পরিচালনার পরপরই তাঁকে আটক করা হয়। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ফেলেন। পরে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

তাঁকে আটকের কারণ কিংবা তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ এবং আটকের ঘটনা দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। সর্বশেষ আল-আকসার খতিবকে গ্রেফতারের ঘটনাও এ পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। সূত্র: আল-জাজিরা

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ