বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাবিতে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ নয়, প্রশাসনের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘র‌্যাগ ডে’ উৎসবকে ‘অমানবিক ও নীতিবহির্ভূত’ আখ্যা দিয়ে ক্যাম্পাসে তা নিষিদ্ধের সিদ্ধান্তের কথা বুধবার জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার জনসংযোগ দপ্তর কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ‘র‌্যাগ-ডে নিষিদ্ধ’ সংক্রান্ত তথ্যটি অসাবধানতাবশত ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এজন্য দুঃখিত।

‘মূলত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল; র‌্যাগ-ডে পালন নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অনাকাঙ্খিত, অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলা-পরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, তৎপ্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়’।

‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান, উৎসব, বর্ণাঢ্য র‌্যালি ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে জানিয়ে ঢাবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এজন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হলো। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলরকে (প্রশাসন)। আর কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদ ডিনদের সদস্য করে প্রক্টরকে সদস্য সচিব করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ