বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাবি ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নির্দিষ্ট শিক্ষাবর্ষ শেষে সমাপ্ত শিক্ষাবর্ষকে স্মরণীয় করে রাখার জন্য কথিত ‘র‌্যাগ ডে’ উদযাপনকে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহা. আখতারুজ্জামানের সভাপতিত্বে বুধবার (২ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কথিত ‘র‌্যাগ ডে’ নামে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সমন্বিতভাবে অসমাপ্ত সব পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রকাশের অনুমোদন দেয়া হয়।

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক মুহা. আখতারুজ্জামান বলেন, র‌্যাগ ডে উদযাপন করতে গিয়ে অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়। তাই যেসব উদযাপন এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে মার্জিত উপায়ে আয়োজিত বিদায় অনুষ্ঠান বা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা থাকবে না।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য যুক্ত ছিলেন।

একাডেমিক কাউন্সিলের সভায় অনুষদ/বিভাগ/ইনস্টিটিউটকে স্বাস্থ্যবিধি মেনে সমন্বিতভাবে অসমাপ্ত সব পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রকাশের অনুমোদন দেয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে মৌলিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ