শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

‘অগ্নিকাণ্ড প্রতিরোধের নির্দেশনা মানছে না সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের নির্দেশনা মানছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি)।

পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম কেন সরানো হবে না- মর্মে আদালতের কারণ দর্শানোর নোটিশের জবাব দীর্ঘ ১০ বছরেও না দিয়ে সরকার আদালত আদালত অবমাননা করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবি এসব অভিযোগ করা হয়। অগ্নিদুর্ঘটনা হ্রাস ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে টিআইবির প্রতিবেদনে ১০ দফা সুপারিশ করা হয়েছে।

‘নিমতলী, চুড়িহাট্টা এবং অতঃপর পুরনো ঢাকার অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সুশাসনের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নিমতলী ও চুড়িহাট্টার অগ্নিকাণ্ডকে বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি সুশাসনের ঘাটতির একটি প্রকট দৃষ্টান্ত। এ ধরনের দুর্ঘটনা রোধে দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠান দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানেই বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং হচ্ছে।

এ ধরনের দুর্ঘটনার পর নানা সুপারিশ ও নির্দেশনা দেয়া হলেও তা অবলীলায় অমান্য করা হয়েছে বলে অভিযোগ করেন ড. ইফতেখারুজ্জামান।

‘এরপরও আরও দুর্ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। এক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অবলীলায় সরকারী নির্দেশনাই অমান্য করে চলেছে। এমনকি উচ্চ আদালতের নির্দেশনা মানা হয়নি, যা দায়িত্বহীনতা, সুশাসনের ঘাটতি ও অনৈতিকতার দৃষ্টান্ত’।

তিনি বলেন, রাসায়নিক গুদাম সরিয়ে নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ এবং অসৎ ব্যবসায়ীদের ত্রিমুখী আঁতাত চলছে। এক্ষেত্রে রাজনৈতিক স্বদিচ্ছার পরিষ্কার ঘাটতি রয়েছে। একে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের পোয়াবারো অবস্থা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝে মাঝেই তল্লাà¦