রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ফিলিস্তিনের স্থায়ী সমাধান চায় সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ফিলিস্তিনের ন্যায্য ও স্থায়ী সমাধান চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

আজ সোমবার গালফভুক্ত দেশগুলোর এমন চাওয়ার কথা তিনি টেলিফোনে জানান বলে দেশটির রাষ্ট্রিয় টেলিভিশনে জানানো হয়। খবর আলজাজিরা।

গতমাসে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এ প্রথম সৌদি বাদশাহ এ বিষয়ে মুখ খুললেন। ২০০২ সাল থেকেই দেশটি ফিলিস্তিনের শান্তি আলোচনা নিয়ে কাজ করে আসছিলো। এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। যদিও অনেক মুসলিম দেশ আমিরাতের এ শান্তি চুক্তির কঠোর সমালোচনা করেছেন।

উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ইসরাইলের স্বীকৃতি না দিলেও তাদের মধ্যে গোপনে সম্পর্ক বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিভিন্ন সংবাদ গণমাধ্যমে ওঠে এসেছে।

-এটি