রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ময়মনসিংহ পাওয়ারগ্রিডে ফের আগুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের কেওয়াটখালীতে অবস্থিত ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর দুপুরেও সেখানে অগ্নিকাণ্ড হয়েছিলো। এর ফলে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের জাতীয় গ্রিডের ৩৩ কেভি সঞ্চালন লাইন, ১৩২ কেভি ট্রান্সফরমার ও কন্ট্রোল রুমের সুইচ বোর্ডসহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে যায়, এতে ব্যাহত হয় পুরো ৪টি জেলার বিদ্যুৎ ব্যবস্থা।

৩টি ট্রান্সফর্মারের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে দীর্ঘ ২০ঘন্টা চেষ্টার পর আংশিক ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মারটির মেরামত কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

-এএ