রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা'র শিক্ষা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে এক শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দয়ামীরস্থ মাস্টার বাড়িতে এ শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি ফখরুল ইসলাম'র সভাপতিত্ত্বে ও সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।

দারসুল কোরআন পেশ করেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ মিসবাহ। বক্তব্য রাখেন খেলাফত মজলিস ওসমানী নগর উপজেলা নির্বাহী সদস্য কে এম রায়হান আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বায়তুল মাল সম্পাদক মুজ্জাম্মিল হক, প্রকাশনা সম্পাদক শামসুল ইসলাম, নাসিম আহমদ সোহাগ, আজমল হোসেন প্রমূখ।

-এএ