রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের বন্ধ ট্রেন যোগাযোগ সোয়া তিন ঘণ্টা পর ফের চালু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশনের ম্যানেজার মুহা. খলিলুর রহমান।

তিনি জানান, তেলের খালি ট্যাংকলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশনের পর ভাটেরা এলাকায় লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে বলে তিনি জানান।

এর আগে সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলের ট্যাংকবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

-এএ