রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আইসিইউতে বরুণার পীর আল্লামা খলিলুর রহমান হামিদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বরুণা মাদরাসার শিক্ষক ও হযরতের নাতি মাওলানা সাইয়েদ আতহার জাকওয়ান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি ঘটায় চিকিৎসকরা হযরতকে আইসিইউ নিয়েছেন। তিনি বর্তমানে ভালোভাবে শ্বাস নিতে পারছেন না। আমরা চেষ্টা করছি এয়ার এম্বুলেন্সের মাধ্যমে হযরতকে ঢাকায় নিয়ে আসতে।

এর আগে তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর আল্লামা খলিলুর রহমান হামিদী শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছেন। এ্যাজমার কারণে তিনি লান্সের সমস্যায় আক্রান্ত, জ্বর, ডায়াবেটিক অনিয়ন্ত্রিত এবং হাই প্রেসার।

তিনি আরও জানান, তিনি সিলেট নর্থ ইষ্ট হাসপাতালের ডায়াবেটিক বিভাগের প্রধান ডাক্তার আবদুল হান্নান তারেকের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

-এএ