বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

হাতিয়ায় মাছধরা ট্রলার ডুবিতে ২ জেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের ধাক্কায় মাছধরা ট্রলার উল্টে দুই জেলের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে দুই জেলের লাশ ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামের মো. রহমত উল্লার ছেলে মো. ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ফারুখের ছেলে রাজিব (১২)।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য মেঘনা নদীতে যায়। নদীতে হঠাৎ দমকা হাওয়ায় প্রবল ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা আট মাঝি মাল্লাকে অন্য ট্রলার উদ্ধার করতে পারলেও দুই জেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসানচর এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় এই দুইজনের লাশ উদ্ধার করে জেলেরা।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ