বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা উপসর্গসহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ। তাকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) স্থানান্তরিত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মুহা. ইউনুস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থহয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

সূত্র জানায়, রাত ৯টা নাগাদ আবুল হাসানাত আবদুল্লাহ বাসায় শ্বাসকষ্ট অনুভব করেন। এক পর্যায়ে তার অক্সিজেন লেভেল ৩১-এ নেমে আসে। হাসপাতালের আইসিইউতে নেয়ার পর তার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তার ফুসফুসে কফ জমেছ বলে সন্দেহ করা হচ্ছে।

এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুর ১২টা নাগাদ রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তাকে বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ