শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

কুমিল্লায় স্টার লাইনের বাস চাপায় নারীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচংয়ে স্টার লাইন পরিবহনের একটি বাসের চাপায় মাইক্রোবাসে থাকা ২ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০ টার দিকে বুড়িচং উপজেলার কোরপাই এলাকার পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছে। তবে এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানান তিনি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত থেকেই কোরপাই এলাকায় একটি লরি বিকল হয়ে পড়ে ছিল। শনিবার সকালে বিকল লরির পেছনে আরেকটি কাভার্ডভ্যান এসে দাঁড়ায়। সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ওই স্থানে থেমে থাকা গাড়ি দু’টির পেছনে আসলে চালক মাইক্রোর গতি কমায়।

এ সময় পেছন দিক থেকে আসা ফেণী অভিমুখী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসের অপর দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ