রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি

বেফাকের নির্বাচিত কমিটিকে অভিনন্দন ‘খিদমাহ ওয়েলফেয়ার’ এর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হেসাইন কাসেমী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হককে মনোনীত করায় বেফাকের মজলিসে আমেলার সদস্যদের ‘খিদমাহ ওয়েলফেয়ার ফাউণ্ডেশন’ এর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও গুলিস্থান পীর ইয়ামেনী জামে মসজিদের খতীব মুফতি ইমরানুল বারী সিরাজী।

এক বিবৃতিতে তিনি বলেন, বেফাকে যারা আজ মনোনীত হয়েছেন তারা সবাই যোগ্য ও নিষ্ঠাবান আলেমেদ্বীন। তারা কখনো বাতিলের সাথে আপোষ করেননি, তারা বেফাকের চলমান সংকট ও যাবতীয় সমস্যার অতি দ্রুত সমাধান করে বেফাককে যাবতীয় সমস্যা মুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজ শনিবার (৩ অক্টোবর) বেফাকের পূর্ব নির্ধারিত আমেলা মিটিংয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হোন তারা।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ