মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে সংঘর্ষ, সহিংসতা, আটক ৭০ বিক্ষোভকারী ২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

দলকে বিব্রত করার অধিকার কারো নেই: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরামের নামে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে বিব্রত করার এখতিয়ার বা অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ রোববার এক যৌথ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এক দলীয় সভা অনুষ্ঠিত হয়। এতে শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠক শেষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার দেয়া যৌথ বিবৃতিতে বলা হয়, যে কোনো ব্যক্তি গণফোরামের রাজনীতি ত্যাগ করে নতুন রাজনীতি করতে পারেন। গণফোরামের নামে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকাণ্ড ইতিপূর্বেও আমাদের নজরে এসেছে। তাদেরকে বিধিসম্মতভাবে দল থেকে বহিষ্কার করে গণফোরাম যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

এখন আবার বহিষ্কৃতদের সঙ্গে মিলিত হয়ে কয়েকজন সদস্য গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, বক্তৃতা বিবৃতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। ফলে গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও কয়েকজন সদস্যকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তাদের সম্পর্কে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ