শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

বগুড়ায় বালু উত্তোলনে বাধায় ইউএনওর গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধভাবে বালু উত্তোলনে বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে বগুড়ার শেরপুর উপজেলায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের অন্তত ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউএনও মুহা. লিয়াকত আলী সেখ জানান, উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান গিয়ে কাউকে না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম সরানো হচ্ছিল। এ সময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় গাড়িতে হামলা করে ভাঙচুর চালায় এবং তার সঙ্গে ভূমি অফিসের দুই সহকারীকে মারধর করে আহত করে।

তিনি আরও জানান, এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।

হামলায় আহতরা হলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী উজ্জল মোহন্ত ও নৈশপ্রহরী মুঞ্জুরুল হক। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক এসএম আবুল কালাম আজাদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ইউএনওসহ অন্যদের উদ্ধার করেন।

তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করা হয়। অন্যদেরও আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ