মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সারাবিশ্বে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৩৩০ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ৫৭৬ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ২২৩ জন।

আজ রোববার সকাল পর্যন্ত এমন তথ্য জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই)।

এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৭৯ হাজার ৮৪৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ৩৩৫ জনের।

এরপর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। করোনা মহামারিতে ৪৮ লাখ ৮০ হাজার ৫২৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮৮ জনের।

অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ