রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ঝুঁকিমুক্ত নন: চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছে হোয়াইট হাউসের মেডিকেল দল। তবে ট্রাম্প নিজে জানিয়েছেন তিনি বেশ ভালো অনুভব করছেন।

শনিবার হাসপাতাল থেকেই টুইটারে পোস্ট করা চার মিনিটের এক ভিডিও ক্লিপে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘অসুস্থ বোধ করায় আমি এখানে (হাসপাতালে) এসেছি। তবে এখন অনেক বেশি ভালো অনুভব করছি এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। খুব শিগগিরই ফিরে আসব বলে আমি মনে করি।’

‘আমি নির্বাচনী প্রচারণা শেষ করার অপেক্ষায় রয়েছি, যেভাবে এটি শুরু হয়েছিল এবং যেভাবে আমরা এটি করছিলাম,’ বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় পরবর্তী কয়েক দিনই আমার আসল পরীক্ষা, সুতরাং পরবর্তী কয়েক দিনের মধ্যে কী ঘটে তা আমরা দেখব।’

করোনা আক্রান্ত হওয়া তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ‘সুস্থ রয়েছেন’ বলেও জানান ট্রাম্প।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানান, ট্রাম্প সুস্থ আছেন, তবে আগামী ৪৮ ঘণ্টা তার জন্য জটিল হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্রাম্পের প্রধান চিকিৎসকের বরাতে হোয়াইট হাউসের মেডিকেল দল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ‘এখনও ঝুঁকি মুক্ত নন।’

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাতে কোভিড-১৯ আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ