বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে, বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। পরে, দুপুরে এ বিষয়ে আদেশ দেয়া হবে। এ সময় হাইকোর্ট প্রশ্ন করেন, 'এক মাস এই ঘটনা চাপা থাকলো কি করে, পুলিশ কি করছে। ফেসবুকে না ছড়ালে তো ঘটনা গোপনই থাকতো।'

এদিকে, প্রধান আসামি বাদলকে ঢাকা এবং দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৪ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রবিবার নোয়াখালী থেকে আরো দুই আসামি জয়কৃষ্ণপুর গ্রামের আবদুর রহিম ও রহমতউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত এ মামলার চারজনকে গ্রেপ্তার করা হলো।

মামলার এজাহারে বলা হয়, গত ২ সেপ্টেম্বর স্বামীকে পাশের ঘরে বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে বাদল, দেলোয়ার, কালাম ও তার সহযোগীরা। বাধা দিলে গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে। ঘটনার পর থেকে নির্যাতিতা গৃহবধূর পুরো পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করে অভিযুক্তরা।

ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরে, বাড়ি ছাড়া গৃহবধূকে তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর রবিবার রাতে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ