রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস

চীনের শিনজিয়াং প্রদেশে মুসলিম নির্যাতনের নিন্দা জানালেন ব্রিটিশ রাজনীতিবিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের শিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলমানের ওপর অমানবিকভাবে নির্যাতন ও নিপীড়ন চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ আবিনা ওপং-আসরে।

গ্লোবাল অ্যাকশন দিবসে এই নেতা এক বিবৃতিতে জানিয়েছেন, কনজারভেটিভ সরকার চীনের উইঘুর নিপীড়নের বিরুদ্ধে বরাবর প্রতিবাদ করেছে। আর এই উইঘুর জনগণকে লক্ষ্য করে চীনা সরকার যেসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তার বিরুদ্ধে বিশ্ব নেতাদের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন আবিনা।

এই রাজনীতিবিদ আরো জানিয়েছেন, তিনি বরাবর উইঘুর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। চীনের এমন ঘটনার আবারও কড়া সমালোচনা করেছেন। গেল মাসে যুক্তরাজ্যের তিব্বতি কমিউনিটি, ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর তিব্বত ও নির্যাতিত সংখ্যালঘুরা নেতৃত্বে এই প্রতিবাদ করেছে।

এরিমাঝে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীন সরকারের করা নির্যাতন গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ কি না তা খতিয়ে দেখতে লন্ডনে একটি স্বাধীন ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। ট্রাইব্যুনাল বেশ কয়েকটি দিনের শুনানিতে নতুন প্রমাণ এবং সাক্ষ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ