মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ দিল্লিতে সংঘর্ষ, সহিংসতা, আটক ৭০ বিক্ষোভকারী ২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নারী ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিতভাবে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। অন্যথায় সারাদেশে শান্তিপ্রিয় জনতা ও জমিয়ত কর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মানববন্ধনে নেতৃবৃন্দ এ কথা বলেন।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে শ্লীতাহানী ও পাশবিক নির্যাতন এবং জড়িতদের ফাঁসির দাবিতে এক মানববন্ধন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

আরও বক্তব্য রাখেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি জাকির হোসাইন খান ও মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।

নেতৃবৃন্দ আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতির কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা ঘটছে। ইসলামী শরীয়া মোতাবেক এইসব অপরাধের বিচার হলে কেউ এইসব অপরাধে লিপ্ত হতে দুঃসাহস পেত না।

নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি এই বর্বোরোচিত নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দেওয়ার জোর দাবি জানাই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ