রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস

বিজেপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গে বিজেপি নেতা মণীশ শুক্লকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল রোববার রাত ৯টা নাগাদ স্থানীয় একটি থানার কাছে দাঁড়িয়ে থাকার সময় তাকে গুলি করা হয়। তিনি উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর জেলার ‘বিজেপি স্ট্রংম্যান’ হিসেবে পরিচিত ছিলেন।

জানা গেছে, রোববার রাত ৯টা নাগাদ স্থানীয় একটি থানার কাছে দাঁড়িয়ে থাকার সময় তাকে গুলি করা হয়। মোটরসাইকেলে চেপে আসা দুষ্কৃতীরা খুব কাছ থেকে মণীশকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গী গোবিন্দ। গুলিবিদ্ধ মণীশকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টিটাগড়ের বিটি রোডের পাশে যে জায়গায় মণীশ দাঁড়িয়ে ছিলেন, সেই জায়গাটি টিটাগড় থানা এবং পৌরসভার মাঝামাঝি। স্থানীয়ভাবে এলাকাটি ‘বড়া মস্তান’ বলে পরিচিত। ঘটনার ঠিক আগেই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিল। সেই মিছিল চলে যাওয়ার পরই পিছন থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল আসে। বাইক চালক এবং সওয়ারিদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে। খুব কাছ থেকে মোটরসাইকেল আরোহীরা মণীশকে লক্ষ্য করে গুলি করে।

এ ঘটনায় তৃণমূলকে দায়ী করে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় টুইট করেছেন। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার সামনে। ওই এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আজকের এই ঘটনায় আমি সিবিআই তদন্ত দাবি করছি। সেই সঙ্গে পুলিশের ভূমিকারও তদন্ত হওয়া প্রয়োজন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ