মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শিশুদের ওপর অত্যাচার-নির্যাতন হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশুদের ওপর অত্যাচার-নির্যাতন হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের নিরাপদ রাখার চেষ্টা করছে সরকার।

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, মহামারিতেও শিশুর বিকাশে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত শিক্ষা ও কারিগরি শিক্ষার উপর গুরত্ব দিচ্ছি। ছোট বয়স থেকে তাদের ভিতরে যে সৃষ্টির ক্ষমতা সেটা বিকশিত করার সুযোগ করে দেওয়া এবং তাদের নিরাপত্তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। আমরা চাই শিশুরা নিরাপদে থাকবে, সুন্দরভাবে বাঁচবে এবং মানুষের মতো মানুষ হবে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে আমরা স্কুল খুলতে পারছি না। বাচ্চার স্কুলে যেতে পারছে না; এটা বাচ্চাদের জন্য খুবই কষ্টের। এ সময় করোনাকালে শিশুদের আশপাশে পার্কে অন্তত এক ঘণ্টার জন্য ঘুরতে নিয়ে যেতে বাবা-মায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ