রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি

‘সংসদ ভবনের আধুনিকায়নে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শত কর্মব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনের আধুনিকায়ন, পরিচর্যা, রক্ষনাবেক্ষণ, নিরাপত্তা ও ডিজিটালাইজেশনের ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মানিক মিয়া এভিনিউস্থ সংস্কারকৃত ১ নং সংসদ সদস্য ভবনের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কারকৃত সংসদ সদস্য ভবন-১ বসবাসের জন্য অত্যন্ত চমকপ্রদ ও আধুনিক। ভবনের পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে এর গুণগত পরিবর্তন আনা হয়েছে। ধারাবাহিকভাবে অবশিষ্ট সংসদ সদস্য ভবনগুলোকেও সংস্কার করা হবে। ভবনগুলোর সার্বিক পরিচর্যা, রক্ষনাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্যদের ভূমিকা অনস্বীকার্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ