সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গিনেজ বুকে নাম লেখালেন ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে বেশি ক্যাটাগরির ওয়েব সাইট তৈরি করে এবার রেকর্ড গড়লেন আলম কিবরিয়া নামে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এক তরুণ।

আলম কিবরিয়ার তৈরিকৃত সাড়ে পাঁচ হাজারেরও বেশি ক্যাটারির ওয়েবসাইট ‘www.amargram.xyz’ বিশ্বের সবচেয়ে বেশি ক্যাটাগরির ওয়েবসাইটের স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। রবিবার গিনেজ বুক কর্তৃপক্ষের স্বীকৃতিপত্র হাতে পৌঁছায় কিবরিয়ার। বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের সব তথ্য এক ঠিকানায় নিয়ে আসতেই এই ওয়েবসাইট তৈরি করেছেন কিবরিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীকান্দি গ্রামের হীরণ মোল্লার ছেলে আলম কিবরিয়া তাঁর সাত ভাই-বোনের মধ্যে ষষ্ঠ। বাবা হীরণ মোল্লা পেশায় কৃষিজীবী। আর মা খাদিজা বেগম গৃহিণী। গত ২০১৬ সালে নবীনগর উপজেলার বীরগাঁও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন কিবরিয়া। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য ঢাকায় চলে যান।

কোচিং করার ফাঁকে কয়েক মাস একটি আইটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপিংয়ের কাজ শিখেন। তথ্যপ্রযুক্তির প্রতি আকর্ষণ থেকেই নিজের নাম গিনেজ বুকে তোলার ইচ্ছা জাগে মনে। আর তাই করোনাভাইরাসের মহামারিকালে ঘরে শুয়ে-বসে সময় নষ্ট না করে ‘আমার গ্রাম’ ওয়েবসাইট তৈরির কাজে হাত দেন কিবরিয়া।

তার পরিকল্পনা ছিল, বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের নামসহ প্রয়োজনীয় তথ্য ও ফোন নাম্বার এক ঠিকানায় নিয়ে আসা। সেই থেকেই সর্ববৃহৎ ক্যাটাগরির ওয়েবসাইট বানানোর কাজ শুরুর করেন। টানা কয়েক মাস প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে সময় ব্যায় করেন ওয়েবসাইট তৈরির কাজে।

কিবরিয়া বলেন, ‘ওয়েব সাইটের ডোমেইন কিনে আমি নিজেই ডিজাইন ও ডেভেলপিংয়ের কাজ করেছি। পরিবারের কেউ জানতো না আমি সারাদিন ঘরে বসে কী কাজ করছি বা কী তৈরি করছি। কারণ আমার পরিবারের কারও তথ্য প্রযুক্তি সম্পর্কে তেমন ধারণা ছিল না। করোনা ভাইরাসের সময়টাতে আমি ঘরেই ছিলাম। কিন্তু ঘরে শুয়ে-বসে সময় নষ্ট না করে ওয়েবসাইটের কাজ করেছি। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সরকারি ওয়েবসাইট এবং গুগল ও উকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে’।

তিনি বলেন, ‘আমার ওয়েবসাইটটি বিশ্বের সবচেয়ে বেশি ক্যাটাগরির। পাঁচ হাজার ৫৬৬টি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে সাইটটিতে। সাইটটিতে ঢুকলেই বাংলাদেশের ৬৪ জেলার মানচিত্র দেখা যাবে। মানচিত্র অনুযায়ী জেলায় ক্লিক করলেও ওই জেলার সকল উপজেলা ও ইউনিয়ন এবং গ্রামের নামসহ প্রয়োজনী তথ্য চলে আসবে। আপাদত ৬৮ হাজার গ্রামের নাম অন্তর্ভুক্ত করেছি।

কিন্তু à