শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রামের জিরি মাদরাসায় স্মরণসভা ও ইসলাহী জোড় ১০ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল্লামা শাহ আবরারুল হক হারদূয়ী রহ. এর খলিফা ও চট্টগ্রামের আল জামেয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরির সাবেক পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব রহ. এর স্মরণসভা ও ইসলাহী জোড় অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার (১০ অক্টোবর) জামাতুস ছালেকিন জিরি শাখার উদ্যোগে জামেয়া জিরিতে অবস্থিত ‘খানাকাহ এ আবরারিয়া’ মিলনায়তনে এ স্মরণসভা ও ইসলাহী জোড় অনুষ্ঠিত হবে। এতথ্য নিশ্চিত করেছেন মাওলানা রহিম উল্লাহ।

স্মরণসভা ও ইসলাহী জোড়ে বেফাকের নব-নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকার যাত্রাবাড়ী মাদরাসার পরিচালক মহিউস সুন্নাহ আল্লামা মুফতি মাহমুদুল হাসান, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর শায়খুল হাদিস ও শিক্ষাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটাসহ শায়েখে জিরির খুলাফাসহ দেশবরেণ্য আলিম ওলামারা আলোচনা করবেন।

পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব রহ. এর স্মরণসভা ও ইসলাহী জোড়ে শায়েখে জিরির খুলাফা, মুরিদান ও মুহিব্বিনসহ সর্বস্থরের তৌহিদীজনতার উপস্থিতি কামনা করেছেন জামেয়া জিরির পরিচালক মাওলানা হাফেজ খোবাইব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ