শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

নারী নয়, বিবস্ত্র হয়েছে পুরো দেশ: জমিয়ত কুমিল্লা মহানগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জে একজন নারীকে বিবস্ত্র করেনি কুলাঙ্গাররা, সেই হায়েনার দলেরা বিবস্ত্র করেছে পুরো দেশ ও জাতিকে। এই বর্বোরোচিত ও পাশবিক ঘটনায় আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের নাগরিক হিসেবে লজ্জিত। এই ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারাদেশে প্রতিবাদের দাবানল জ্বলে উঠবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব শাইখুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাব চত্বরে ‘নোয়াখালীতে বিবস্ত্র করে নারীর উপর বর্বর নির্যাতন ও এমসি কলেজসহ দেশব্যাপী সকল ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবিতে মানববন্ধনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি মাওলানা সারোয়ার আলমের সভাপতিত্বে ও মহানগর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা নুরুল হক সিরাজী, মুফতি আমিনুল ইসলাম শফী, মাওলানা আবুল বাশার, মাওলানা হোসাইন, মাওলানা ইজহারুল হক সিরাজী, হাফেজ আজিজুল হক ভূঁইয়া, হাফেজ বোরহান ও মাওলানা জাহিদ আল হাবিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধীদের সঠিক বিচার না হওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। আজ সিলেটের এমসি কলেজসহ সারা দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং গ্রাম-গঞ্জের সাধারণ মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুতসময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ