শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবান জেলা শহরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত যুবক জামাল হোসেন (২৭) জেলা শহরের ওয়াপদা ব্রিজের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) ভোর রাতে বান্দরবান সদরের বাজার এলাকার মসজিদ মার্কেটের গলিতে এক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠে জামাল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। পরে অভিযোগের ভিত্তিতে বাজারের সিসিটিভি ফুটেজ চেক করলে ওই নারীকে ধর্ষণের ভিডিও দেখে জামাল হোসেনকে শনাক্ত করে বাজারের ব্যবসায়ীরা।

পরে গতকাল সোমবার রাতে জামালকে দেখতে পেয়ে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয়। পরে পুলিশের একটি টিম জামাল হোসেনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহীদুল ইসলাম চৌধুরী জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ