শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

মুসলমানদের আচরণে মুগ্ধ হয়ে ৪ বৌদ্ধের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের আচরণে মুগ্ধ হয়ে ৪ বৌদ্ধ ইসলাম গ্রহণ করেছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী দক্ষিণ পাড় এলাকার এক বৌদ্ধ পরিবারের দুইজন নারী ও দুইজন পুরুষসহ মোট চারজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে বৌদ্ধ পরিবারের এ ৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করে বলে জানা গেছে।

জানা যায়, ইসলাম গ্রহণের বিষয়ে তারা ইচ্ছা প্রকাশ করলে স্থানীয় মসজিদের ইমাম তাদের কালেমা পাঠ করান। এর আগে নোটারী পাবলিক মোকাম সিরাজগঞ্জের মাধ্যমে তারা হলফনামায় স্বাক্ষর করেন।

নেপালী বংশদ্ভূত এই বৌদ্ধ পরিবারের ইসলাম ধর্ম গ্রহণকারীগণ হচ্ছেন, মোঃ নজরুল ইসলাম ( নন্দ বাহাদুর) মোছা. খাদিজা খাতুন ( সুমিতা রানী) মোছা. নুরজাহান ( পিংকি রাণী) আবুল কালাম আজাদ ( কালু বাহাদুর)।

এ ব্যাপারে নুরজাহান খাতুন সাংবাদিকদের জানান, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্মের মাধ্যমেই পরকালীন জীবনে মুক্তি সম্ভব। আমরা মুসলমানদের সাথে মিশে তাদের আচার ব্যবহারে মুগ্ধ হয়ে এ ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়েছি।

খাদিজা খাতুন ( সুমিতা রাণী) জানান, আমাদের পূর্বপুরুষ নেপালে বাস করছেন। আমার স্বামীর বাড়ি নেপালের কাঠমুন্ডু। অনেকদিন ধরেই আমরা ইসলামের প্রতি আসক্ত। ফলে আলাপ আলোচনা করে স্বপরিবারে ইসলাম কবুল করে ভাল লাগছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ