মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এমসি কলেজের ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ৭ আসামির রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে এমসি কলেজের এক ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলার ৭ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিনা সুলতানা নীলা আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আসামিরা হচ্ছেন- মুহিবুর রহমান (৩৫), আনিসুর রহমান (৩০), সোবহান মিয়া (৬৫), রফিকুল ইসলাম মোড়ল (৪৫), আব্দুল খালিক (৪৫), আব্দুর রহিম বাবু (৫০) ও সিরাজুল ইসলাম সিরাই (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আকমল আলী। বাদীপক্ষের আইনজীবী আকমল আলী জানান, ৭ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ২ দিনের মঞ্জুর করেন।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে নজির আহমদ মোজাহিদকে (২৪) অপহরণ করে হত্যা চেষ্টা চালায় প্রতিপক্ষ। এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা দায়ের হলে গত বৃহস্পতিবার আদালতে হাজির হন আসামিরা। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ