বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

টিকেট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে গমনকারী পুরাতন টিকিটধারী সম্মানিত যাত্রীদের ধারাবাহিকভাবে কোনো রকম চার্জ ছাড়াই টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট তাদের নিজস্ব টিকেট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই।

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু এজেন্সি/ ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকেট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দিবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম/ বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা/প্রতারণামূলক প্রচারকার্য পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবগামী সম্মানিত যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ