শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ঢাকার বংশালে সড়কে বিস্ফোরণ, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ঢাকার বংশাল থানা এলাকার আরমানিটোলায় সুয়ারেজ লাইনে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় সড়কের বিস্ফোরিত অংশটি ভেঙে যায়। ঘটনাস্থলে ৭ জন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে আরমানিটোলা মাঠের গেটের পশ্চিম পাশের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত সাতজনকে উদ্ধার করে মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন-নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ। এছাড়াও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এই বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার মো. আনিস জানান, আরমানিটোলায় সড়কের ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ারের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

এই বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনজন গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ