বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

প্রধানমন্ত্রী আগামীকাল উদ্বোধন করবেন হাওরবাসীর স্বপ্নের সড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ হাওরের দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, পানির মাঝে জেগে থাকা দ্বীপের মতো গ্রাম, রাতারগুলের মতো ছোট জলাবন, হাওড়ের তাজা মাছ ভোজন। সব মিলিয়ে একদিনের ভ্রমণের জন্য আদর্শ একটি জায়গা।

জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে মানুষের ভিড়ে যখন অতিষ্ট, সেক্ষেত্রে এবার প্রকৃতির এ রূপসাগরে যোগ হয়েছে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক।

এ সড়ক উদ্বোধনের আগেই ভ্রমণপিপাসুদের কাছে পর্যটনের নতুন জায়গা হিসেবে স্থান পেয়েছে। প্রতিদিন হাজারো পর্যটক এসে ভিড় করে এ সড়কে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরবাসীর এ স্বপ্নের সড়ক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীনে এক হাজার ২৬৮ কোটি টাকা ব্যয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে সারা বছর চলাচল উপযোগী ৪৭ কিলোমিটার উঁচু পাকা সড়ক ও ৩৫ কিলোমিটার সাবমার্সেবল সড়ক নির্মাণ করা হয়। এতে ২২টি পাকা সেতু, ১০৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।

এছাড়া শুকনো মৌসুমে শহরের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য বিভিন্ন নদীতে পাঁচটি ফেরি চালু করা হয়েছে।

জানা গেছে, ভবিষ্যতে হাওরের অলওয়েদার সড়কটি সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করা হবে। এছাড়া হাওরে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ