মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘বছর শেষ হওয়ার আগেই ভ্যাকসিন আসছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা প্রতিরোধের একটি ভ্যাকসিন চলতি বছরের শেষ নাগাদ প্রস্তুত হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।

মঙ্গলবার এই সম্ভাবনার কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। তবে ভ্যাকসিন সহজলভ্য হলে তা সমভাবে বণ্টনে নিশ্চয়তা ও রাজনৈতির প্রতিশ্রুতি জোরালো করতে নেতাদের প্রতি আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান।

২০২১ সাল নাগাদ ২০০ কোটি ভ্যাকসিন বিতরণের লক্ষ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গঠিত হয়েছে কোভ্যাপ গ্লোবাল ভ্যাকসিন ফ্যাসিলিটি। এর অন্তর্ভুক্ত হয়েছে করোনার ৯টি পরীক্ষামূলক ভ্যাকসিন। এ অবস্থায় মহামারি মোকাবিলায় বিশ্বনেতাদের তৎপরতা খতিয়ে দেখতে বৈঠকে বসে ডব্লিউএইচও।

এতে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, আমাদের ভ্যাকসিন প্রয়োজন আর আশা রয়েছে, এ বছরের শেষ নাগাদ আমরা হয়তো একটি ভ্যাকসিন পেয়ে যাব।

বৈঠক শেষে বক্তব্যে ভ্যাকসিনের সমবণ্টনের বিষয়ে বিশ্বনেতাদের রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, মহামারি মোকাবিলায় আমাদের একে অন্যের সহযোগিতা ও সংহতি প্রয়োজন। আমাদের সব শক্তি ব্যবহার প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ