শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

রাঙামাটিতে অগ্নিকাণ্ড, ৯ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ বাসস্টেশন এলাকায় নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (৭ অক্টোবর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোররাত ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতের শেষ সময়ে সংগঠিত এই অগ্নিকাণ্ডের সময় আশেপাশের সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলো। এসময় দোকানের ভেতরে থাকা জ্বালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে করে ঘটনাস্থলের একটি মুদি দোকান, মোবাইল রিচার্জের দোকান, সেলুন, লাইব্রেরি, টেইলার্সসহ মোট নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানিয়েছেন, একটি মুদি দোকানের ভেতরে মিটার সংযোগস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসলেও দোকানগুলোর মধ্যে জ্বালানি গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলাপ করে নির্ধারণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ