রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

আমরা কোনভাবেই ট্রাম্পকে বিশ্বাস করতে পারছি না: মিশেল ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নির্বাচনের জন্য চলমান বিতর্ক বন্ধ করার আহ্বান জানিয়ে মিশেল ওবামা বলেছেন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী জো বাইডেনকে ভোট দেয়া উত্তম সিদ্ধান্ত হবে আমেরিকানদের। কোনভাবেই আমরা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করতে পারছি না।

রিপাবলিকান এ প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হলে তার এসব নীতি-কৌশল যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলেও সতর্ক করেছেন তিনি। ট্রম্পকে ‘বর্ণবাদী’ প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তার কঠোর সমালোচনা করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

তার দাবি, ট্রাম্পের নীতি ও কৌশল জনগণের মধ্যে আতঙ্ক ও বিভক্তি তৈরি করে, ষড়যন্ত্র তত্ত্বের প্রসার ঘটিয়েছে।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের সমর্থনে মঙ্গলবার (৬ অক্টোবর) ২৪ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন মিশেল ওবামা।

সেখানে করোনা মহামারি, বর্ণবাদসহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কঠোর সমালোচনা করেন তিনি। মিশেল বলেন, ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মধ্যে ভীতি তৈরি করছেন।

করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ট্রাম্প ইচ্ছে করেই এ সংকট মোকাবিলার ক্ষেত্রে অব্যবস্থাপনা করেছেন। ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম ও কোরীয় যুদ্ধে সম্মিলিতভাবে যত আমেরিকান নিহত হয়েছে, তার চেয়ে করোনা মহামারিতে আরও অনেক বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

মিশেল বলেন, সাত মাস হলেও এখনও করোনাভাইরাস নিয়ে তার কোনও পরিকল্পনা নেই। সাত মাস পরে তিনি এখন একটি মাস্ক পরেছেন কিন্তু ধারাবাহিকভাবে তা পরবেন না। কাউকে উৎসাহিতও করেন না। মাস্ক পরলে অগণিত মানুষ বেঁচে যেত।

জো বাইডেনকে ভোট দেয়ার জন্য আমেরিকানদের আহ্বান জানিয়ে মিশেল বলেন, ‘ট্রাম্প ভীতি, বিভক্তি ও বিশৃঙ্খলা ছড়াচ্ছেন, তিনি প্রেসিডেন্সির জন্য উপযুক্ত নন’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ