রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

ছাত্রাবাসে গণধর্ষণ: অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে সাইফুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে এবার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সহকারী কৌশুলি খোকন কুমার দত্ত এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর রাতে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে অভিযান চালালে সাইফুর রহমানের দখলে থাকা ছাত্রাবাস তত্ত্বাবধায়কের বাংলো থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি পিস্তল, চারটি রামদা এবং বেশ কিছু লোহার রড রয়েছে। সে রাতেই ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ